তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ
আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নিজ দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা।” তিনি তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই অনুযায়ী কাজ চলছে।”
আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নিজ দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। তরুণদের ইতিবাচক উদ্ভাবন যেন অর্থসংকটে হারিয়ে না যায়, সেজন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরো তহবিল যুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনের বাস্তব প্রয়োগ ঘটানোর ওপর জোর দেন।
সেখানে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্প উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে তিনি প্রকল্পটি উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন।
এর আগে, সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: