ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ০০:১১ এএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, “সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ থেকে ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এছাড়া উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ এবং গেটসংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনার বিষয়ে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

 

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

এছাড়া সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কলেজের গেটসংলগ্ন কয়েকটি দোকানেও আগুন দেয় দুর্বৃত্তরা।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর