ইবি কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তায় সক্রিয় বিএনসিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ২২:০৪ পিএম

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের সহযোগিতায় নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইবি শাখার সেনা এবং নৌ উভয় প্লাটুনের সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১১ হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গুচ্ছ ‘সি’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগীতায় বিএনসিসির সদস্যরা ক্যাম্পাসজুড়ে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
 
বিএনসিসি সদস্যরা জানান, দেশের স্বার্থে ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক উৎসাহের সাথে তারা কাজ করছেন বলে জানান।
 
ইবি বিএনসিসি নৌ শাখার ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত আরা বৃষ্টি বলেন,
আজ দুই শিফটে পরীক্ষা ছিল। দ্বিতীয় শিফটের চারুকলা বিভাগের প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছেন। প্রবেশপথে স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল ডিভাইস শনাক্তকরণ, হেল্প ডেস্কে টোকেনের বিনিময়ে পরীক্ষার্থীদের ব্যাগ ও ফোন নিরাপদে সংরক্ষণ এবং সঠিক ভবন খুঁজে পেতে দিকনির্দেশনা দিয়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করছেন। এই নিরলস প্রচেষ্টার ফলে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও কম সময়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন। সবকিছু সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর