নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৫ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মিছিলে তাদেরকে "ইবিতে রক্ত কেন, প্রশাসন জবাব চাই", "আমার ম্যাম হত্যা কেন, জবাব জবাব চাই", হত্যাকারীর বিচার, করতে হবে করতে করতে হবে", "জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস", "বছরে বছরে মানুষ খুন, ইবি ক্যাম্পাসের অনেক গুণ", "দড়ি লাগলে দড়ি নে, হত্যাকারীর ফাঁসি দে", ''ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই" হত্যাকারীর ফাঁসি চাই " ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।
দাবি গুলো হলো—হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে অতিদ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে-হলে-ডিপার্টমেন্টে সিসি ক্যামেরা নিশ্চিত করা। ক্যামেরা ফুটেজ থাকবে সংশ্লিষ্ট দপ্তরে এবং কেন্দ্রীয় সার্ভারে। স্মার্ট আইডি ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না ভ্যানওয়ালা দোকানদার সবাইকে আইডি দিতে হবে। দৈনিক বেসিস কর্মচারীদের আলাদা পোশাক থাকতে হবে নেম প্লেট সহ। দৈনিক কর্মচারীদের বেতন ব্যাংক একাউন্টের মাধ্যমে দিতে হবে এবং বিভাগীয় আয় ব্যয়ের হিসাব পরিষ্কার করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একজন কর্মচারী কতটা নৃশংস হলে একজন বিভাগীয় সভাপতির কক্ষে ঢুকে বিশ্ববিদ্যালয় চলাকালীন এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে। হত্যাকারীর প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দাবিতে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, যত দ্রুত সম্ভব হত্যাকারীর সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসি দেওয়া হোক। আর হত্যায় কারা জড়িত সুষ্ঠু তদন্ত, অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত নিষিদ্ধ এবং ইউজিসি'র মাধ্যমে কর্মচারী নিয়োগ দিতে হবে।
সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, আমি একজন মানুষ হিসেবে বলতে চাই, যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সুষ্ঠু ও প্রকাশ্য বিচার চাই। আর যদি আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তবে আমারও বিচার করা হোক।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: