আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম
আপডেট: ১৪ আগষ্ট ২০২৬ ৮:৪৮ পিএম

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রানীহাটি থানা শাখা (চাঁপাইনবাবগঞ্জ)।

অনুষ্ঠানে রানীহাটি থানা শাখার সেক্রেটারি আমির হামজা হামিমের সভাপতিত্বে প্রধান অতিথি/মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রানীহাটি থানা শাখার সাবেক সভাপতি হাফেজ নাঈম ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রানীহাটি থানা শাখার সভাপতি শুয়াইব আহমেদসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত ও ইসলামের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর