প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। যেখানে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

এদিন বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে সরকারের চলমান কার্যক্রম ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর