মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে যান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রীর নিকট তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তিনি মহান রবের নিকট মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন।

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর