দুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, পূর্বঘোষণা অনুযায়ী দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) ও ২১ অক্টোবর। এর পরদিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় পূজার ছুটি আরও এক দিন বৃদ্ধি পেল।

পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর দুর্গাপূজার ছুটি ২০ ও ২১ অক্টোবর নির্ধারণ করা আছে। সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে চাকরিজীবীদের। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী, গ্যাস ও পানি সরবরাহের কর্মী, গণমাধ্যমকর্মী, অন্যান্য জরুরি সেবার কর্মী।

মহালয়া: ১০ অক্টোবর, শনিবার
মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রোববার- ঐচ্ছিক ছুটি
মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার- ঐচ্ছিক ছুটি
মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার- সরকারি ছুটি
বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার- সরকারি ছুটি
২২ অক্টোবর, বৃহস্পতিবার- সরকারি ছুটি (নির্বাহী আদেশ)

অপরদিকে ছুটির পাশাপাশি এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তাদের তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেয়া হয়। এবার সেই বরাদ্দের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর