নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মামলা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির ময়মনসিংহ-১ আসনের প্রার্থী এবং নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩ লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনে জামায়াতের প্রার্থীরা হাইকোর্টে মামলা করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ সাইফুল ইসলাম, রংপুর-৪-এ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেছেন।

রোববার (১ মার্চ) নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

এর আগে তিন আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর