কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পর তিনি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে অফিস করছেন বলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান জানান।
দায়িত্ব গ্রহণের পর প্রত্যুষ কুমার মজুমদার নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়। গত রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়।একই আদেশে গোপালগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: