গাইবান্ধায় জমি বন্টনের জেরে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব, ভাংচুর
জমির অংশ কম পাওয়ার ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করার এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধায়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর দাবি, তার মেজো ভাইকে জমি বেশি দেয়া হয়েছে। এই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ওই কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।
এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি কর
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: