রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪
খুলনা–মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে মোংলা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের মোট ৭ জন সদস্য এবং পুত্রবধূর পরিবারের ৫ জন ও মাইক্রোবাস ড্রাইভারসহ আরও একজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসক ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: