উত্তরা স্পিনিং মিলের শ্রমিকেরা বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প নগরীতে উত্তরা স্পিনিং মিলের শ্রমিকেরা ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা অবরোধ করে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উত্তরা স্পিনিং মিলের সামনে প্রায় ১৫ মিনিট রাস্তা অবরোধ করে রাখে মিলের শ্রমিকেরা।খবর পেয়ে  পুলিশ ও সেনাবাহিনী এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আবরোধ ভেঙে দিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করে। 
 
এ বিষয়ে মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম সম্পাদক সম্পাদক আনোয়ার পারভেজ শাহআলম শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনাদের দাবি দাওয়া নায্য।মালিক পক্ষ আপনাদের বেতনভাতা ঈদের আগেই পরিশোধ করবে বলে জানিয়েছেন। 
 
বেতন ভাতা দাবির প্রসঙ্গে উত্তরা স্পিনিং মিলের হেড সিকিউরিটি ইনচার্জ আবদুল সাত্তার বলেন,শ্রমিকদের বেতন সব দেওয়া আছে শুধুমাত্র ফেব্রুয়ারীর বেতন ও ঈদ বোনাস বাকী রয়েছে।শ্রমিকের এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে
এবং মিলটি ৪০-৪৫ দিন দরে বন্ধ থাকিবে বলে তিনি এই প্রতিবেদক জানান।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন,ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।শ্রমিক আন্দোলন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর