কাজের ক্ষেত্রে ভুল করলে আমাকে থামিয়ে দিবেন-এমপি কালাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ ১৮:০৩ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: কাজের ক্ষেত্রে ভুল করলে আপনারা আমাকে থামিয়ে দিবেন।আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেও আমি এখন সবার এমন কথা বলেছেন মির্জাপুর আসনে নবনির্বাচিত সংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শনিবার মির্জাপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবধর্না ও ইফতার মাহফিলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ,সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,সাধারণ সম্পাদক এসএম মহসীন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ খান মারুফ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ,মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল গণি,সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
 
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর