পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ব্যারিস্টার সালেহী

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২ পিএম

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে শুরু করে পৌর শহরের সড়ক এবং বিভিন্ন অলি-অলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, গুনাইগাছ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল , পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান
সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এসময় সংসদ সদস্য সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর