বিটিসি একাডেমি অ্যালামনাইয়ের ট্রেনিং ও ইফতার অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় বিটিসি একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক "প্রফেশনাল ট্রেনিং সেশন ও ইফতার মাহফিল ২০২৬" অনুষ্ঠিত হয়ছে।
শান্তিনগর ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমিজউদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।
বিশেষ অতিথি ছিলেন এ.এইচ.এম. মাহবুবুস সালেকিন, সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, মোঃ আবু নাছের মজুমদার মেজবাহ, সাধারণ সম্পাদক, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান দুলাল, সাবেক সেক্রেটারি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও সভাপতি, বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে আলোচনা করেন মোঃ বজলুল কবির ভূঞা, কর কমিশনার (অব.), সন্তোষ কুমার পন্ডিত, পিএএ বিষয়: কোম্পানি নিবন্ধন ও আইনগত প্রক্রিয়া
জনাব আসিফ আহমেদ, রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ইমতিয়াজ ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিটিসি একাডেমি।
অনুষ্ঠানে পেশাদারী ট্রেনিং সেশনের মাধ্যমে আয়কর, ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দিকনির্দেশনা প্রদান করে। একই সঙ্গে ইফতার মাহফিলের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন নবীন ও অভিজ্ঞ কর আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় তারা বরেন
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: