মির্জাপুরে রাইয়ান আনজুম মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাইয়ান আনজুম মডেল একাডেমীর ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মন্দিরাপাড়া মধ্যপাড়া গ্রামে এ অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাইয়ান আনজুম মডেল একাডেমীর সভাপতি মো.হযরত আলীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম-সম্পাদক মো.নূর তাজ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
 
এসময় আরও উপস্থিত ছিলেন,বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলহাজ হোসাইন,সহ-সভাপতি মো.মঞ্জুরুল ইসলাম,রাইয়ান আনজুম মডেল একাডেমীর প্রধান শিক্ষক রেহেনা তাশলীন লাবনী, যুগ্ম-সম্পাদক মো.মঞ্জুর রহমান মঞ্জু,উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি মো.জিয়াউর রহমান খান,ইতালী প্রবাসী কহিনূর হোসেন,বহুরিয়া ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার মো.চাঁন মিয়া সিকদার গোপাল,৩নং বুধিরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম খানসহ অন্যরা।
 
আলোচনা অনুষ্ঠান শেষে একাডেমীর শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর