মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামালের

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। এখানে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ডেমরার সারুলিয়ায় অনুষ্ঠিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের উদ্দেশে এ সময় তিনি বলেন, মাদক কখনোই সম্মানজনক কোনো পেশা হতে পারে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা চাইলে সম্মানজনক ব্যবসা বা চাকরি করতে পারেন। সেকল যুবক মাদক ব্যবসা করে, তারা মূলত তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করছে।

তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকায় মাদকের সঙ্গে জড়িত যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের গোড়া পর্যন্ত খুঁজে বের করে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। মাদকের মূল উৎস পর্যন্ত পৌঁছে তা উপড়ে ফেলা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর