সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনএলএ-র যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিবকে সাময়িক অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)-এর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

সংগঠনের দপ্তর সেল থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
 
সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে জারিকৃত ওই চিঠিতে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িক অব্যাহতির পাশাপাশি তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে তাকে সশরীরে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট মোস্তফা আজগর শরীফীর নিকট এই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর