মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

মুখপাত্র টমি পিগট জানান, নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য গঠিত একটি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অন্তত ৩০ হাজার মার্কিন নাগরিককে প্রত্যাবর্তনে সহায়তা করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, অঞ্চলটি থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম যাত্রী ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দেশে ফিরতে আগ্রহ দেখিয়েছেন।

মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট ও স্থলপথে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তা পেতে আগ্রহী যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। তথ্যসূত্র: বিবিসি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর