মার্কিন জাহাজ উপসাগরে ঢুকলে ‘সাগরের তলদেশে পাঠিয়ে দেয়া হবে’, ইরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পারস্য উপসাগরে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করলে তা ‘সাগরের তলদেশে’ পাঠানো হবে। দেশটির এক সামরিক মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন। খবর আল জাজিরার।

এই হুঁশিয়ারি এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী ‘যত দ্রুত সম্ভব’ সেগুলোকে এসকর্ট বা পাহারা দেয়া শুরু করবে।

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ‘স্পষ্ট ও মরিয়াভাবে অপরাধ’ করেছে। তিনি জানান, পারস্য উপসাগরের কেশম দ্বীপে অবস্থিত একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করা হতো।

আরাঘচির ভাষ্য অনুযায়ী, এই হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ‘ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার গুরুতর পরিণতি হবে। এই নজির যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর