ইকরাকে নিয়ে ‘শেষ পোস্টে’ বিস্ফোরক অভিযোগ তুললেন আলভী

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বেশিরভাগই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তার স্বামী ও অভিনেতা জাহের আলভীকে। তবে নিজের স্বপক্ষে ফেসবুকে সরব আলভীও। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতেও ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। যদিও এটিকে ইকরার মৃত্যু নিয়ে তার শেষ পোস্ট বলে দাবি করেছেন এই অভিনেতা।

নতুন পোস্টে ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনেন আলভী। সেখানে তিনি ঘটনাটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন এবং তদন্তে সেসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়, তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন বলেও জানিয়েছেন।

আলভী লিখেছেন, ‘এটাই হয়তো আমার শেষ পোস্ট । একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখেই বলছি, সুষ্ঠু বিচারে আইন আমার বিরুদ্ধে যে ‍পদক্ষেপ নিবে আমি মাথা পেতে নেব। কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে যেতে চাই, যেন আমার কিছু হলে, অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই-বোনেরা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারেন। ’

পোস্টে আলভী লেখেন, ‘আমার বাসায় ড্রইং-ডাইনিংয়ে একটি সিসিটিভি ক্যামেরা আছে। যার এক্সেস কখনোই আমার কাছে ছিল না। ইকরার ফোনে ছিল। ইকরার ফোন পুলিশি হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেনসিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন, আমার বাসার সিসিটিভির এক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ‍্য নয়। তাদেরকে বলব, সিসিটিভির সাথে লিংকড ডিভাইস লিস্ট চেক করলে সেটি অনায়সে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে কখনো এর এক্সেস ইকরার কাছেও চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা আমার সহকারীর গতিবিধি লক্ষ্য করত প্রয়োজনমতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সবচেয়ে বড় আলামত শুধু দুর্ঘটনার সময় না, আমি নেপাল আসার দিন থেকে রয়েছে এই ক‍্যামেরায় গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইল (যার পাসওয়ার্ড আমি জানি না) ও সিসিটিভি ক‍্যামেরার মেমোরি কার্ড দুটোই পুলিশের হেফাজতে।’

ইকরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আলভী লেখেন, ‘এখন বলব, কেন সিসিটিভির ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশে বাসা থেকে বের হই ২৫ তারিখ দুপুরে। ২৫ তারিখ, ২৬ তারিখ ও সর্বশেষ ২৭ তারিখ; এই ৩ দিনই সন্ধ‍্যার পর আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন ছিল। যার গতিবিধি সিসিটিভিতে আছে। ২৫/২৬ শুধু বান্ধবী এবং ২৭ তারিখ ২ জন বান্ধবী ও ১ জন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ‍্যরাত পর্যন্ত ছিল। এ সময়গুলোতে ৩ দিনই তারা সিগারেট/গাজা ও মদ‍্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন ২৭ তারিখ ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ঔষধও আনিয়েছে ঐ সময়ে, যা সিসিটিভির নিচেই ইকরাকে বুঝিয়ে দেয়া হয়েছে । এই সমগ্র ভাষ্য আমার সহকারীর এবং তা ইতিমধ‍্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম, বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই ৩ দিনের ফুটেজ কোনোভাবেই সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই ৩ দিন ও দুর্ঘটনার মুহূর্তে ইকরার কথা-বার্তা কোনোভাবেই সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও ১৫ বছরে একাধিকবার আত্নহত‍্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি। কিন্তু এইবার ইকরা একদমই নরমাল ছিল না। ’

আলভী আরও লেখেন, ‘ইকরার মোবাইল পুলিশের মাধ্যমে ফরেনসিকে পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার একাউন্ট ডিসেবল করেছে। এবং এটিও জানার প্রয়োজন আছে কেন করেছে। আমার সাথে ইকরার কনভারসেশনের একটি দাঁড়ি-কমাও পরিবর্তিত হয়নি, সেটি আমার ফোন ফরেনসিকে নিলে প্রমাণ মিলবে। যেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিব। সবাইকে এই দিকটাও লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে যেন ইকরার ফোন থেকেও কোন কনভার্সেশন ডিলিট না হয়। যেমন ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ। এমনকি ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল লিস্ট এবং ২৫/২৬/২৭ তারিখ রাতে ওর বন্ধুদের সাথে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন।’

পোস্টমর্টেম নিয়ে আলভী লিখেছেন, ‘এবার আসেন পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কিছু কথা বলি। আগের রাতে মদ্যপান ও মাদক সেবন করা হলে অবশ্যই সেটি পোস্টমর্টেম রিপোর্টে আসবে। তাই, কোনোভাবেই এই রিপোর্ট যেন পরিবর্তন না হয় সেদিকেও একটু নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ পোস্টমর্টেম করার আগে পোস্টমর্টেম বাধা দেয়া হচ্ছিল। না চাইতেও নিচে কিছু সংবেদনশীল ইঙ্গিত রেখে যাচ্ছি যেগুলো আপনাদের সামনে এই মানুষটিকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়ক। সর্বোপরি ইকরা আমার স্ত্রী।’

ইঙ্গিতের ব্যাপারে আলভী লিখেছেন, ‘আপনাদের মতে আমার না হয় তিথীর সাথে পরকিয়া, তাহলে ইকরার ব‍্যাচমেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১তম ব‍্যাচের ‘নাবিদ’-এর সাথে ইকরার কী? ২০১০ সালে পালিয়ে বিয়ে করে দুই পরিবারের কাছে ধরা খাওয়ার পর, ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে, বাসর করে। আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নেই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের না অবশ্যই।’

এই অভিনেতা লেখেন, ‘ওপরের কোনো কিছুই এটা প্রমাণ করে না যে, ইকরা আমাকে ভালবাসতো না। ইকরা আমাকে ভয়ংকর ভালবাসতো। আমিও বাসতাম। ত‍্যাগ ওর যেমন ছিল, আমারও ছিল। যুদ্ধ দুজনেরই করতে হয়েছে। ভুল-ত্রুটি, ঝগড়া, কলহ অন্য সব সংসারের স্বামী-স্ত্রীর মতো আমাদেরও ছিল। কিন্তু সময়ের কালক্রমে ভালবাসাটা মায়ায় রূপ নেয়। মায়া, অভ‍্যস্ততা ও সন্তানের সেতুবন্ধন সবকিছুকে ছাপিয়ে ভালবাসার জায়গাটায় আসন গেড়ে বসেছিল। ওপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা ও আমার স্বকর্মসংস্থানের মানুষদের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দেবে, হয়তো বেঁচে থাকতে দেবে না। ’

পোস্টের শেষে আলভী লিখেছেন, ‘১ জন মানুষও যদি বিবেচনার দুয়ার খুলে লেখাগুলো পড়ে থাকেন। দয়া করে প্লিজ তথ‍্য-প্রমাণ মিলিয়ে নিয়েন। মুছে যেতে দিয়েন না । আমার সন্তানের জন্য হলেও। কারণ আমার জায়গা আমার সন্তানের জীবনে কেউ পূরণ করতে পারবে না। এটা বাস্তব। আমাদের দুজনের দুজনকে দরকার। আপনারা পারলে আমাকে মাফ করে দিয়েন।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর